শান্তিপুর থানার উদ্যোগে নাবালিকা বিবাহিত মহিলা উদ্ধার - The News Lion

শান্তিপুর থানার উদ্যোগে নাবালিকা বিবাহিত মহিলা উদ্ধার

 


দি নিউজ লায়নঃ         শান্তিপুর ব্লকের বাথনা দুর্লভ পাড়া এলাকা থেকে 26 বছর বয়সী এক বিবাহিতা নাবালিকাকে উদ্ধার করল শান্তিপুর থানার পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, গত চার দিন আগে ওই নাবালিকা পাশের গ্রামের একটি যুবকের সাথে চলে যায়।


 অনেক খোঁজাখুঁজির পরেও সন্ধান না মেলায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার শান্তিপুর থানার পুলিশ বাথনা এলাকার ওই যুবকের বাড়ি থেকে উদ্ধার করে ওই বিবাহিতা নাবালিকাকে। 


পুলিশ সূত্রে জানা যায় ওই নাবালিকাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে মেডিকেল করিয়ে রানাঘাট এসি জিএম কোর্টে পাঠানো হবে। এরপর আইনানুগ সমস্ত নিয়ম অনুযায়ী নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.